মাগুরায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রোখে প্রার্থীরা তীব্র করছে প্রচার প্রচারণা। প্রার্থীরা আর বসে থাকার সময় পাচ্ছেনা, তারা প্রতিদিনই নেতা কর্মী সমর্থকদের পাড়া মহল্লা এমনকি বাড়ি বাড়ি ভোট প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়েছে। কোন বিরাম পাচ্ছেনা তারা।
মাগুরা ১ সংসদীয় আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান শুক্রবার সারাদিন তার নির্বাচনী এলাকার ৮ টি প্রচারণা কর্মসুচিতে অংশ গ্রহন করেন। এসব কর্মসুচিতে জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, বিএনপির কুতুব উদ্দিন, জেলা কৃষক স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক হাসানুর রহমান হাসু, ছাত্র দলের মাহমুদুর রহমান তিতাশসহ নেতা কর্মীরা রাতদিন বিভিন্ন এলাকায় কাজ করে যাচ্ছে।
শনিবার বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান সকাল ৭ টায় সুপ্রভাত এর সাথে মতবিনিময়, ৯ টায় দেহারপাড় এলাকায় গন সংযোগ ও লিফরেট বিতরণ করেন। বিকেল ৩ টায় জগদল উচ্চ বিদ্যালয় মাঠে বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪ টায় নিশ্চিন্ত পুর স্কুল মাঠে জনসভা্যযোগ উঠান বৈঠক, ৫ টায় ধলহরা প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক, সিরিজদিয়ায় উঠান বৈঠক, রাত ৮ টায় সাত দোহায় ১৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে জনসংযোগ, রাত ৯ টায় পাল্লা গ্রামে উঠান করেন।
সমর্থকদের সাথে মতবিনিময় করেন। জগদল স্কুল মাঠ অনুষ্ঠিত সভায প্রধান অতিথি উপস্থিত জনগনের উদ্দেশে বলেন দেশ, জাতীর সাথে নিজেদের ভাগ্য উন্নয়নের লক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নেই। তিনি সবাই করে নিজেদের স্বার্থে ধানের শীষ ভোট দেয়ার আহবান জানান।
অপরদিকে জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান মাগুরা ১ আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের স্ত্রী রওশন আরা পৃথক ভাবে নির্বাচনী জনসভা উঠান বৈঠক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ও প্রচার প্রচারণা তীব্র করছে। তবে তাদের প্রচার প্রচারনা বাড়ি বাড়িতে বেশী দেখা যাচ্ছে। শুক্রবার সকালে ইসলামী ছাত্র শিবির শহরে মিছিল বের করে।
শনিবার সকালে মহম্মদ পুর আমিনুর রহমান কলেজ প্রাঙ্গনে নির্বাচনী জনসভায় মাগুরা ২ আসনের প্রার্থী এম বি বাকের বক্তব্য রাখেন। বিএনপি প্রার্থী ধানের শীষের নিতাই রায় চৌধুরী মহম্মদপুর -শালিখাসহ নির্বাচনী এলাকায় জনসভা লিফলেট বিতরণ উঠান বৈঠকের কাজ করার যাচ্ছেন।
অন্য যে প্রার্থী রযেছে তাদের প্রচারণা কেবল শহর ও আশেপাশে মাইকিং এ-র মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তবে বাসদ প্রার্থী ইন্জিনিয়ার শম্পা বসু লিফলেট বিতরণ করে জনগনগনের দ্বারেদ্বারে ভোট চাচ্ছেন। ১২ তারিখ সামনে রেখে বর্তমানে জমজমাট অবস্থা বিরাজ করছে।