আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, ধানের শীষ কোনো গোষ্ঠীর প্রতীক নয়, এটি মানুষের হৃদয়ের প্রতীক এবং সাধারণ মানুষের প্রতীক। গ্রাম থেকে শহর সর্বত্র সাধারণ মানুষ এই প্রতীকের সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাচ্ছে।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী সমাবেশ অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান খাঁন শামীম চৌধুরী, একে আজাদ, সাবেক সাধরাণ সম্পাদক আহসান বিপ্লব রহিম, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামাদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বী তোহা, জেলা কৃষকদলের আহ্বায়ক ইঞ্জি: সাইফুল ইসলাম রণি, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন ও জেলা জিসাসের সভাপতি ফারুকুল ইসলাম ফারুক প্রমুখ।
সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে প্রধান অতিথি আলহাজ্ব মোশারফ হোসেনের নেতৃত্বে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, এতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।