কুড়িগ্রামের উলিপুরে কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালটসহ গুরুত্বপূর্ণ ভোটের সকল সামগ্রী। উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ৬৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৪ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করেছে নির্বাচন কমিশন।
এরই মধ্যে সবগুলো কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো সম্পন্ন হয়েছে। সবচেয়ে দূর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সবগুলি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় আজ বুধবার সকালেই সেখানেআইন শৃঙ্খলা বাহিনীর লোকজনসহ ভোটের সকল সামগ্রী পাঠানো হয়।
বুধবার সকাল থেকেই দূরবর্তী ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভোটের দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভোটের সকল সরঞ্জামাদিসহ প্রিজাইডিং অফিসারদের নির্বিঘেœ পৌঁছানোর জন্য যানবাহন এর সু-ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান জানিয়েছেন, সময় মত ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ এবং ভোটারদের নির্বিগ্নে ভোট প্রদানের জন্য সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪ শত ৭০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৬৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪ শত ৬ জন ।
এ আসনে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র্যাবসহ সার্বক্ষনিক ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসাতটি মোবাইল টিমের মাধ্যমে কেন্দ্রগুলো তদারকির দায়িত্বে থাকবেন বলেও জানান সহকারি রিটার্নিং কর্মকর্তা।