ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের দিন ১২ টায় বিয়ে ছিল সামিউল ইসলাম নামের এক যুবকের। বিয়ের আয়োজনের সময় না পাওয়ার আশংকায় বেলা সারে, ১১টায় শহরের পাইলট বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি। সামিউল ইসলামের বাড়ি সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মনজুরুল ইসলাম।
স্থানীয়দের মতে,, বিয়ের আসর ছেড়ে ভোট দিতে আসা তরুণ সমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার এক অনন্য উদাহরণ।
ভোট দিয়ে বেড়িয়েই সামিউল ইসলাম বলেন, ভোট দেয়া আমার দ্বায়িত্ব। বিগত দিনে আমি ভোট দিতে পারিনি। ভোটের এই আনন্দের দিনে আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। তাই আগে ভোট, পরে বিয়ে।
কেন্দ্রে উপস্থিত ভোটাররা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সামিউল ইসলাম সত্যিই একজন দেশ প্রেমিক। গনতন্ত্র রক্ষায় বিয়ের আসর ছেড়ে কেন্দ্রে ভোট দিয়ে ইতিহাস রচনা করলেন।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, যুবকরাই দেশের যে ভবিষ্যৎ কান্ডারী তা প্রমান করলেন সামিউল ইসলাম। তার প্রমান গনতন্ত্র রক্ষায় বিয়ের আসর ছেড়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিলেন। তার মতো সকলেরই দেশ প্রেম থাকা দরকার।