রাজশাহী- ১( তানোর-গোদাগাড়ী) আসনে ১৮৮৪ ভোট বেশি পেয়ে জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লার প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

রাজশাহী-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অব শরীফ উদ্দিন মোট ভোট পেয়েছেন ১৬৯,০১০ । তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লার প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ভোট পেয়েছেন ১৬৯,৭৮৪।

এরমধ্যে ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অব শরীফ উদ্দিন তানোরে ভোট পেয়েছেন ৬৫,৬৭৪ ও গোদাগাড়ীতে পেয়েছেন ১০,৩৩৩৬। জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লার প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান তানোরে ভোট পেয়েছেন ৬২,৩২৪ ও গোদাগাড়ীতে ১০৭৪৬০ ভোট পেয়েছেন।

এছাড়াও পোষ্টাল ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী মেজর জেনারেল অব শরীফ উদ্দিন ৪৭২ ও জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান পেয়েছেন ১১১০ ভোট। এতে করে পোষ্টাল ভোটসহ জামায়াতের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান ১৮৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

দীর্ঘ ৪০ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে রাজশাহী-১ এর আগে ১৯৮৬ সালে বরেন্দ্রভূমির এ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বরিশালবাড়ী গ্রামের কৃতিসন্তান। ৪০ বছর পর তীব্র লড়াইয়ের পর হারানো আসনে নির্বাচিত হওয়ায় নির্বাচনী এলাকা তানোর-গোদাগাড়ীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।