উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ জেলার ৪টি আসনে বেসরকারী ভাবে নির্বাচীত হয়েছেন ঝিনাইদহ ১ আসনে সাবেক অ্যাটার্নি জেনারেল বিএনপি প্রার্থী এ্যাডঃ আসাদুজ্জামান ১ লাখ ৭৮ হাজার ৫৯১ ভোট নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতের মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

ঝিনাইদহ ২ আসনে জামায়াতের প্রার্থী জেলা আমীর আলী আজম মোঃ আবু বকর ১ লাখ ৩১ হাজার ৮৬৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির আব্দুল মজিদ ১ লাখ ৫ হাজার ৬৬৪ ভোট। ঝিনাইদহ ৩ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান ১ লাখ ১৮ হাজার ৬৫৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির মেহেদী হাসান রণি ১ লাখ ৭৬৫ ভোট।

ঝিনাইদহ ৪ আসনে জামায়াতের প্রার্থী আবু তালিব ১ লাখ ৩ হাজার ২০০ ভোট, নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ৭৫ হাজার ২০০ ভোট পেয়েছেন। নির্বাচীত প্রার্থীগণ দিনব্যাপি ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মসজিদে দোয়া ও মন্দিরে প্রর্থনা অনুষ্ঠিত হয়।