বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ সদর-২ আসনের নবনির্বাচিত সাংসদ ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,বিএনপির ভুমিধস বিজয় হয়েছে এবং সরকার গঠন করতে যাচ্ছে সত্য কিন্তু সিরাজগঞ্জে বিএনপির সাথে পরাজিত দলের প্রার্থিরা এতো ভোট কেন পেল তা খতিয়ে দেখতে হবে।

নিজেদের মধ্যে আতœসমালোচনা করতে হবে। কোথায় আমাদের গড়ল ছিলো কোথায় আমাদের নেতৃত্বের ভুল ছিলো এটা বের করতে হবে। এনিয়ে সঠিক সিদ্ধানে আসতে না পারলে বিএনপির ভবিষ্যৎ খুব খারাপ এবং বিএনপি কোনদিনও ঘুরে দাঁড়াতে পারবেনা।

তিনি শুক্রবার রাতে নির্বাচন পরবর্তি ইবি রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মিদের সাথে আলোচনায় এসম কথা বলেন। এসময় জেলা বিএনপি সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,রাশেদুল হাসান রঞ্জন,ওমর কৃঞ্ষ দাস,নুর কায়েম সবুজ প্রমুখ উস্থিত ছিলেন।