পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে ভর করে নির্মিত ‘পরম্পরা’ প্রচারিত হচ্ছে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে দেখা যাবে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।
নিচ্ছাসত্বেও রাজীবের সাথে তার এনগেজমন্ট হয়ে যায়। এক ফাঁকে গায়ে টাচ করলে মেঘা অপমান করে রাজীবকে। রাগে ক্ষিপ্ত হয়ে রাজীব এক সপ্তাহের মধ্যে বিয়ের আলটিমেটাম দিয়ে চলে যায়। এদিকে নাহিয়ান মেঘার শর্ত মেনে নিজেকে বদলে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ঘটনাক্রমে মেঘার খুঁজে রাজীব কোচিংয়ে গেলে নাহিয়ানের সাথে তার তুমুল সংঘর্ষ বাধে। মারামারির এক পর্যায়ে মেঘা সেখানে উপস্থিত হয়ে দুজনের মাঝখানে এসে দাঁড়ায়, যা পরিস্থিতির মোড় অন্যদিকে ঘুরিয়ে দেয়।
পরম্পরার চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি এবং সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় ‘পরম্পরা’-য় অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। মেগা সিরিয়ালটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ।