ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে মাগুরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে এ সংবাদ সম্মেলন মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাক্ষ কাজী ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মাগুরা-১ আসনের প্রার্থী শম্পা বসু। এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ঁঅধ্যাপক সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক-সহ অন্যান্য সাংবাদিক ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য তাদের চেস্টা অব্যাহত থাকবে বলে জানান।

বক্তব্যে নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে তাদের মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।