নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী বিনা মুল্যে ৭০০ অসহায় ও দুস্থ চক্ষু রোগীর সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারী ) সকাল ৯টা থেকে বেলা সারে ৩টা পর্যন্ত সৈয়দপুর ডাকবাংলোয় ওই চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ওইসব রোগীদের সেবা প্রদান করেন।
এমটিবি ফাউন্ডেশন এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পটিতে ১০০ চোখের ছানি রোগীদের বিনা মুল্যে অপারেশন, চশমাও ঔষধ দেয়া হয়। এছাড়া ৬০০ রোগীদের বিনা মুল্যে ঔষধ প্রদান সহ যাবতীয় সেবা দেয়া হয়। সেবা প্রদান করেন, মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম ডাঃ মোঃ জাকির হোসেন, সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন সাফিউল হাসান সাকিল ও ওই হাসপাতালের মেডিকেল অফিসার রিফাত আল ঈমাম।
আর্থিকভাবে অসচ্ছল মানুষজন যেন বিনামূল্যে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং চোখের জটিল রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা ও সঠিক চিকিৎসা লাভ করতে পারেন সেই লক্ষ্যেই এই বিনামুল্যে ক্যাম্পের আয়োজন করা হয়েছে। চক্ষু সেবা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম মোঃ জাকির হোসেন জানান।
মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজনে বিনা মুল্যে চোখের সকল প্রকার সেবা দেয়ায় সৈয়দপুর শহরে ব্যাপক সারা ফেলেছে।