দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হচ্ছে গ্রীষ্মকালিন সবজি সজনে ডাটা। দেশের বাজারে চাহিদা থাকায় ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে। হিলি কাষ্টমসে প্রতি মেট্রিকটন সজনে ৫০০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হচ্ছে এবং প্রতি কেজিতে শুল্ক পরিশোধ করতে হচ্ছে ২১.৭৬ টাকা হারে । বন্দরের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি দরে। এদিকে সরকার রাজস্ব পেয়েছে ১০ লাখ টাকা।

আমদানিকৃত এই সবজিটি ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। আসন্ন রমজানে এই সজনের চাহিদা আরো বাড়তে পারে বলে জানান আমদানিকারকরা। গত ৬ দিনে ৮৪ মেট্রিক টন সজনে ডাটা আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।

মের্সাস রাজ এন্টারপ্রাইজের এর প্রতিনিধি উজ্জল সরকার জানান, বর্তমানে দেশে প্রচুর চাহিদা রয়েছে। দেশে চাহিদা থাকায় ভারতের নাসিক প্রদেশ থেকে এসব সজনে ডাটা আমদানি করা হচ্ছে।

হিলি স্থলবন্দর সুত্রে জানা গেছে, ৬ দিনে ১৩ টি ভারতীয় ট্রাকে ৮৪ টন সজনে ডাটা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ১০ লাখ টাকা।