গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ধোপাডাঙ্গা মোহাম্মদ আলীর শিশু নিকেতন এ বাৎসরিক মিলাদ ওদোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মোহাম্মদ আলীর শিশু নিকেতন এর সভাপতি সাংবাদিক একেএম শামছুল হক এর সভাপতিত্বে মিলাদও দোয়া পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মণ,বক্তব্য রাখেন, আমজাদ হোসেন,আবুল কাশেম, জহুরুল ইসলাম লিটন, প্রমুখ।
দ্বিতীয় অধ্যায়ে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ধোপাডাঙ্গা হাফেজিয়া ইতিমখানার মোহ্তামিম হাফেজ মাওঃসাইফুল ইসলাম।মিলাদ ও দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতারণ করা হয়।