আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে শহীদ মিনারে মানুষের ঢল পড়ে যায়। ২০ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে সৈয়দপুর সরকারি কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্হানীয় প্রশাসন সহ সাধারন মানুষ । গভীর রাতে শহীদ মিনার ভরে যায় ফুলে ফুলে।

প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরে পর্যায়ক্রমে সৈয়দপুর থানা, সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সৈয়দপুর প্রেস ক্লাব, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

ফুল দেয়া শেষে শহীদ মিনারে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিধ্বনিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’সহ দেশাত্মবোধক গান।

অনেকেই কালো ব্যাজ ধারণ করে ও খালি পায়ে শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানান। ওই সময় পুরো এলাকায় বিরাজ করে শোকাবহ ও গম্ভীর পরিবেশ। ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও সচেতনতা জাগ্রত করার আহ্বান জানানো হয়।

দীর্ঘ ১৭ মাস পর শহীদ মিনার প্রাঙ্গণ যেন ইতিহাসের প্রতিটি মুহূর্তকে জীবন্ত করে তুলে। প্রতিটি পুষ্পস্তবক, প্রতিটি গান, প্রতিটি নীরবতা সবই শহীদদের ত্যাগের অমর বার্তা হয়ে উঠে।

রাতের অন্ধকার থেকে ভোরের আলোয় ধীরে ধীরে মিলেমিশে শহীদদের ত্যাগ নতুন প্রজন্মের হৃদয়ের ভাষা, সংস্কৃতি ও অধিকার রক্ষা করার অঙ্গীকারে রূপান্তরিত হয়।

দীর্ঘ ১৭ মাস পর শহীদদের সম্মানে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পেরে প্রায় সব শহীদ পরিবারের সদস্য ও মুক্তি যোদ্ধাদের চোখ থেকে আনন্দের অশ্রু বইতে থাকে। তাঁরা ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান মন্ত্রী তারেক রহমান এর প্রতি।