মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ৫২’র ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বলেছেন যে জাতি নিজের রাষ্ট্রের ইতিহাস জানে না সে জাতি কখনও বড় হতে পারে না। আমাদের রাষ্ট্র ভাষাকে চেপে ধরা হয়েছিল বাঙালী জাতিকে শোষণ করার জন্য। যেখানে বাঙলার সাথে সম্পর্ক নেই, সেখানে বাঙলাকে ঠেকিয়ে দেওয়ার হয়। যে জাতি নিজের রাষ্ট্রের ইতিহাস জানে না, ভাষার ইতিহাস জানে না সে জাতি বড় হতে পারেনা।

বাঙলা ভাষার যে উপলব্ধি ও প্রভাব ব্যাপ্তি সব সময়ই সমৃদ্ধ ছিলো উল্লেখ করে তিনি বলেন, ইদানীং তরুণ সমাজে নিজের ভাষা সম্পর্কে সচেতনতার অভাব দেখা দিয়েছে এবং তা হয়েছে ফ্যাসিস্ট সরকারের ভাষার চর্চা নিয়ে শূন্যতা দেখা দেওয়ায়। এই শূন্যতায় ইনকিলাব শব্দ প্রচলন হয়েছে। ইনকিলাব বাঙলা শব্দ নয়। বাঙলা ভাষাকে পৃথিবীর বুকে সমৃদ্ধ করতে তিনি তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দেশকে ভালো বাসতে হলে নিজেকে ভালোবাসুন, বাঙলাকে মায়ের ভাষাকে লালন করুন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ করুণা রানী সাহা। বিশেষ অতিথির বকতৃতা দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক কামরুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম, শান্তনু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।