নওগাঁর পোরশায় শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার রাত ১২টা ১মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভোরে উপজেলা বিএনপির আয়োজনে একই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক ইকবাল হোসেন শাহ্ সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।