”আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারী) বিরামপুর উপজেলা পরিষদ মুক্তমঞ্চে বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহ্‌মিনা সুলতানা নীলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক মাষ্টার প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃৃন্দ উপজেলা শিল্পকলা একাডেমি এবং কিশোর- কিশোরী ক্লাবের সদস্যরা এতে সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয়।