মাগুরায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌতিক পর্য়ায়ে রাখার লক্ষে জেলা টাস্ক ফোর্স কমিটির বিশেষ সভা ২২ ফেব্রুয়ারী রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ উক্ত সভায় সভাপতিত্ব করেন।
সভায় সিভিল সার্জন ডাঃ শামীম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শ্বাশতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল আলম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা বনিক সমিতির হুমায়ুন কবীর রাজা, মাগুরা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান, জেলার চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, মাগুরা কাচা বাজার সমিতির সভাপতি, কৃষি বিপন্ন কর্মকর্তা, সহকারি পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সজল আহম্মেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রণ্রক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সভায় রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের কারসজিতে দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। কোন অবস্থাতেই দ্রব্যমূল্য বৃদ্ধি বরদাস্ত করা হবেনা। জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, রমজান সিয়াম সাধনার মাস, এ কথা মনে রোখে সকল প্রকার খারাপ কাজ থেকে সবাইকে বিরত থাকার আহবান জানান।
তিনি জনগনের অসুবিধা হয় এমন কাজ কাউকে করতে দেয়া হবেনা বলে উল্লেখ করে ডাব, লেবু খেজুরের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার ভাবে চলবে, কোন অনিয়ম সয্য করে হবেনা।