গাজীপুরের কালিয়াকৈরে একটি গ্যারেজে বিদ্যুৎ স্পৃষ্টে প্রশান্ত মনিদাস (১৭) নামে এক মটর শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতের ঠিকানা জানা যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রশান্ত মনিদাস রবিবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় জাহাঙ্গীর আলমের গ্যারেজে একটি মালবাহী কার্বাটভ্যানের ছাদে উঠে পানি দিয়ে পরিষ্কার করছিলেন। এসময় ওই গ্যারেজের ওপরে থাকা ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুতিক তারে সংস্পের্শে ওই মটর শ্রমিক স্পৃষ্ট হন। বিদ্যুৎ স্পৃষ্টে তার শরীরের প্রায় ৭৫ ভাগ অংশ জ্বলসে যায়।

পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের র্বান ইউনিটে পাঠিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে জানতে ওই গ্যারেজে গেলেও কাউকে পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই তাকে হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী।