কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৯৫টি গরু ধরে নিয়ে গেছে বিএসএফ। গতকাল রোববার বিকাল চারটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-৭২ এর মাঝামাঝি এলাকা উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্তে এ ঘটনা ঘটে। এদিকে দু‘দিন অতিবাহিত হলেও গরুগুলো ফেরত দেয়নি বিএসএফ। গরুর মালিকরা হলেন, সোহরাব হোসেন ৯টি, আপেল মিয়ার ১২টি রবিউল ইসলাম ৯টি, মাহুবর রহমান ১১ টি, আবুল হাশেম ৬ টি, মজর উদ্দিন ৪ টি, ফজলুর রহমান ২ টি, আজিবর রহমান ৪ টি, শাহজামান ৫ টি, আমিন ২ টি, তুহিন ১১ টি, আবু বক্কও ৩ টি, বাসেদ ৬ টি, মাইদুল ইসলাম ৬ টি ও জয়নাল আমেদের ৪ টিসহ মোট ৯৫ টি গরু ।

বিজিবি ও স্থানীয় সূত্র জানা গেছে, রোববার বিকাল চারটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-৭২ এর মাঝামাঝি এলাকা উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্তে ১০- ১৫জনের একটি দল গরু গুলোকে ঘাস খাওয়াইতেছিল। হঠাৎ অসাবধানতা বশতঃ গরুগুলো নো- ম্যান্সল্যান্ড পার হয়ে ভারত সীমান্তে ঢুকে যায়। এ সময় ভারতের কালাইয়েরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গরুগুলো ধরে নিয়ে যায়।পরে গরুর মালিকরা অত্র ইউনিয়নের ইউপি সমস্য মোঃ ফরমান আলীকে বিঘয়টি জানান, খবর পেয়ে তিনি বালিয়ামারী কোম্পানী কমান্ডার সুবেদার শরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করেন । এদিকে দু‘দিন অতিবাহিত হলেও গরুগুলো ফেরত দেয়নি
বিএসএফ।

এব্যাপারে বালিয়ামারী কোম্পানী কমান্ডার সুবেদার শরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গরুগুলো ধরে নিয়ে যাওয়ার বিঘয়টি আমাকে গরুর মালিকরা জানায়নি তবে অত্র ইউনিয়নের ইউপি সমস্য মোঃ ফরমান আলী বিঘয়টি জানান।আমি মুটোফোনে ভারতের কালাইয়েরচর ক্যাম্পের দায়িত্বরত বিএসএফ এর সাথে সাথে যোগাযোগ করা হলে তিনি বিঘয়টি অস্বীকার করেন। খোঁজ নিচ্ছেন বলে জানান।

বিজিবির জামালপুর-৩৫ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল হাসানুর রহমান পিএসসির সাথে মুঠো ফোনে একধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।