রাজশাহীর তানোর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী -১(তানোর-গোদাগাড়ী) আসনের নব নির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমান। সভায় তানোর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, থানার এসআই আবু নাঈম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি শিব শংকর বসাক, জেলা জামায়াতে আমীর অধ্যাপক আব্দুল খালেক, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড ওবায়দুল্লাহ, উপজেলা প্রকৌশলী নুর নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিনুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান , পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন,তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু,কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু,

উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস আলী, সুশীল সমাজের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রমূখ। এসময় উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা সভা শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমান মতবিনিময় সভা করেন।