পঞ্চগড়ের বোদা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বোদা পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হোসেন এবং প্রভাষক রওশন আরা বেগম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কলেজ শিক্ষক হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক প্রভাষক রুহুল আমিন লিটন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরাজ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইয়াহিয়া ও বিদায়ী অধ্যক্ষ আলতাফ হোসেনের সহধর্মিণী।
প্রভাষক কামরুম মনিরার সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক মেরিনা আক্তার, হেরম্ব রায়, আব্দুল্লাহ আল মামুন ও মো. মাজেদুল ইসলাম আকাশ প্রমুখ।
এ সময় বক্তারা, শিক্ষিত সমাজ বিনির্মাণে গুনী দুই শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়াও তারা বলেন, পাথরাজ সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী সর্বদা এই শিক্ষকের অবদান মনে রাখবে।
জানা যায় যে, অবসরপ্রাপ্ত বিদায়ী অধ্যক্ষ আলতাফ হোসেন পাথরাজ সরকারি কলেজে ৫ জানুয়ারি ১৯৯৩ সালে যোগদান করেন এবং ২০২৫ সালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন শেষে ২৬ ফেব্রুয়ারি অবসরে গেলেন।