বগুড়ার নন্দীগ্রামে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও মহিলা সংস্থার সাবেক সভাপতি এবং কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক বেগম লুৎফুন্নেছার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নন্দীগ্রাম পৌর শহরের থানা গেট সংলগ্ন লুৎফুন্নেছা ভবনে তার পরিবার ও প্রস্তাবিত বেগম লুৎফুন্নেছা ট্রাস্টের আয়োজনে এ স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রস্তাবিত বেগম লুৎফুন্নেছা ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও মরহুমার ভাতিজা জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আল জাবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বেগম লুৎফুন্নেছা’র অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর কবির বাবু, মহুমার ভাই উপজেলা আনসার ও ভিডিপি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম ছিদ্দিকী মুকুল, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি ফজলুল হক কাশেম, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাবান আলী, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, অধ্যাপক আব্দুল খালেক ও পল্লী চিকিৎসক বাচ্চু মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, বেগম লুৎফুন্নেছা সমাজসেবায় নিবেদিত প্রাণ এক মানবিক নেত্রী ছিলেন। শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে তার অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরে তার রুহের মাগফিতার কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমার আত্নীয়স্বজন উপস্থিত ছিলেন।