গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার ও শনিবার ভোর রাতে পৃথক দুটি স্থানে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। পৌরসভার মাকিষবাতান ও উপজেলার বোর্ডঘর এলাকায় এই দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে প্রায় অর্ধ কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
এলাকাবাসী, ক্ষতিগ্রস্থ পরিবার ও ফায়ার সাভির্স সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার মাকিষবাথান আবাসিক এলাকায় শুক্রবার রাস সাড়ে ১২টার দিকে শহিদুল ইসলামের সুতার গোডাউনে গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে বসত-বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন নিভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই গোডাউন ও একটি বসতবাড়ি টিনসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও পাশের একটি ১০তলা ভবনের জানালার গ্রাসসহ বিভিন্ন অংশ পুড়ে যায়।
অপরদিকে শনিবার ভোররাতে উপজেলার বোর্ডঘর এলাকায় একটি বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়তন্ত্রণে আনেন। ততক্ষণে ওই বাজারের ৯টি দোকান ও দোকানের ভেতরে থাকা নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে য়ায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত ঘটতে পারে। তবে পৃথক দুটি স্থানে আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
এব্যাপারে কালিয়াকৈ ফায়ার সাভির্স স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুটি স্থানে আগুনে পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।