কুড়িগ্রামের উলিপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি ঘোষণার দাবিতে পদযাত্রা ও মানববন্ধন করেছে গ্রীন ভয়েস নামের স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (১ মার্চ) সকাল ১১ টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে পরিবেশবাদীযুব সংগঠন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার কর্মীরা সমবেত হয়। এরপর একটি পদযাত্রা উলিপুর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে মানববন্ধন করে।

আবু রায়হান জাকারিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গ্রীন ভয়েস উলিপুর শাখার সভাপতি সারফারাজ সৌরভ, আবু রায়হান রোমিও, সোহাগ আহমেদ, এম, এ, জাকারিয়া আহমেদ, জেলা সভাপতি নুরনবী সরকার প্রমূখ। মানববন্ধনে বক্তরা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম অনতিবিলম্বে বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।

একই সাথে অবৈধ ও অনৈতিক কর্মকা-ের সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাবি সম্মিলিত একটি স্মারকলিপি প্রদান করেছে গ্রীন ভয়েস নামের সংগঠনটি।