সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা বিক্রেতা বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবীতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে ৩ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন সার ব্যবসায়ীরা।

এ সময় বক্তারা সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবী জানান।