ইরাকি সূত্রগুলো আজ (মঙ্গলবার) জানিয়েছে উত্তর ইরাকের ইরবিলে মার্কিন সেনা-ঘাঁটি আবারও ড্রোন হামলার শিকার হয়েছে।
আল মাসিরা সংবাদ-মাধ্যমের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনাও এই খবরটি দিয়েছে। তবে এ সংবাদের বিস্তারিত বর্ণনা এখনও আসেনি। ইসরায়েলি-মার্কিন চক্রের বিরোধী ইরানপন্থী ইরাকি প্রতিরোধ গ্রুপগুলো এ হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
এ সংবাদ এমন সময় আসল যখন ইরাকসহ গোটা পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিগুলো বার বার ইরানি হামলার শিকার হচ্ছে গত কয়েকদিন ধরে। ইরাকের আলহারির মার্কিন সেনা-ঘাঁটিও ছিল এইসব হামলার অন্যতম শিকার।