মাগুরার মহম্মদপুর থানার বাবুখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ মাহবুবুল ইসলাম রাজ সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার ৩ মার্চ সকালে বাবুখালী ইউনিয়নে একটি সফল অভিযান পরিচালনা করেন।উক্ত অভিযানে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বপন কুমার ভৌমিক(৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামির বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫ ত্র টাকার সমপরিমাণ অর্থদন্ডের সাজা রয়েছে। উল্লেখ থাকে যে, সে বাবুখালী এলাকায় বিভিন্ন প্রকার অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার জুয়া উচ্ছেদ সহ অত্র এলাকার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।