মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের ভাবনাটি-টিওরখালি সড়কের ফটকী নদীর উপরে ১৫.২০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন: এমপি আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন সংসদ সদস্য মাগুরা-১

এসময় উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার, মাগুরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইঞ্জিনিয়ার সোহাগ কবির, এমপির রাজনৈতিক সচিব ও মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, মঘী ইউনিয়ন বিএনপি নেতা সুজন আলী, এমপির একান্ত এপিএস ইঞ্জিনিয়ার মিরাজ সহ প্রমুখ।