সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইয়াবাসহ আটক হওয়ার পর দুই ইউটিউবারকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রামামান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের শ্যামলীপাড়ায় এ ঘটনা ঘটে।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা সদরের নাগরোহা দক্ষিনপাড়ার শাহ আলমের ছেলে তানভীর আহম্মেদ মিঠু (২৮) ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মো: আশিক (১৯)।
উল্লাপাড়া থানার এস, আই আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মটরসাইকেলে যাওয়ার সময় ওই দুই ইউটিউবারকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাসী করে আশিকের কাছ থেকে ৩পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ ভ্রাম্যমান আদালতে তাদের ১ মাস করে কারাদন্ড, ৫০০ করে টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩দিনের কারাদন্ডাদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।