রাজশাহীর তানোরে অটোভ্যানের ধাক্কায় ৫বছরের শিশু তাহামেদ আলী মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তার বাড়ি বাঁধাইড় ইউনিয়ন ইউপির তেলোপাড়া গ্রামে। সে আহসান হাবিবের পুত্র।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাধাইড় ইউনিয়নের তেলোপাড়া মোড়ে ঘটে এসড়ক দুর্ঘটনাটি। এঘটনায় পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পিতা মাতা। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে পড়েছে আকাশ বাতাস।
জানা গেছে, রাস্তা দিয়ে অটোভ্যান চালক যাওয়ার সময় শিশুটি দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় অটোভ্যানের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে শিশুটি। স্থানীয়রা দ্রুত শিশু ও অটোভ্যান চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ রানা বলেন, এঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি, অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।