রাজশাহীর তানোরে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে আবারো টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইউপি সেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে। সে কামারগাঁ ইউনিয়ন ইউপির আ”লীগ সেচ্ছাসেবক লীগের সভাপতি।

তার বাড়ি ইউপির মাদারিপুর গ্রামে। সে ওই ইউপির ধানোরা সরদার পাড়া গ্রামের আব্দুস সালামের কাছ থেকে টাকা আদায় করেছেন।

একের পর এক অভিযোগ উঠলেও রহস্য জনক কারনে কোন ব্যবস্থা নিচ্ছে না তানোর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম খান বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। একাধিক প্রতিবেদন ফেসবুক পেজে প্রমানসহ ভিডিও আপলোড হলেও ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম খান।

গত প্রায় দুই বছর আগে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির ধানোরা সরদার পাড়া গ্রামে ঘটে রয়েছে টাকা নেয়ার ঘটনা। এতে করে লিটনের মত দূর্নীতিবাজ কে অপসারণ করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন জনসাধারণ। কারন এক লিটন কত অপকর্মে লিপ্ত থাকে।

আর তাকে রক্ষা করতে ডিজিএম মরিয়া কেন এমন প্রশ্ন জনমনে। তাহলে কি লিটনের মাধ্যমে অনৈতিক সুবিধা গ্রহণ করছেন ডিজিএম এমন মুখরোচক কথা জনমনে বিরাজমান।

গত ফেব্রুয়ারী মাসে তানোর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম খান ও ইলেক্ট্রিশিয়ান জহুরুল ইসলাম লিটনের নামে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর লিখিত অভিযোগ দিলেও কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

যার কারনে একের পর এক অপরাধ মুলুক কান্ড করে ডিজিএমের সুপারিশে বহাল তবিয়তে রয়েছেন সেচ্ছাসেবক লীগ নেতা লিটন। আর আওয়ামী প্রীতি দেখিয়ে যাচ্ছেন ডিজিএম বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী গ্রাহক আব্দুস সালাম জানান, বিগত প্রায় আড়াই বছর আগে পল্লী বিদ্যুতে ভিলেজ ইলেক্ট্রিশিয়ানে কর্মরত কামারগাঁ ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম লিটন বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে ৮ হাজার টাকা নেয়। টাকা নেয়ার পরে বিদ্যুৎ সংযোগ দেয় না। একাধিক বার বলার পরে কোন কর্নপাত করেনি লিটন।

উল্টো একটি চিটি দিয়ে বলে ৪৯ হাজার টাকা বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে। আমি চিঠি নিয়ে ইন্সপেক্টরেী্র কাছে গেলে আমার সাথে মারমুখী আচরণ করে। কয়েক বার আবেদনও করা হয়েছে। কিন্তু বলছে এখন সংযোগ দেয়ার কোন প্রকল্প নেই। সংযোগ নিতে হলে নিজ খরচে বিদ্যুৎ পোলসহ যাবতীয় কাজ করতে হবে।

স্থানীয়রা জানান, সেচ্ছাসেবক লীগ নেতা লিটনের পারিবারিক অবস্থা তেমন একটা ছিল না। কিন্তু পল্লী বিদ্যুৎ অফিস তার ভাগ্য বদল করে দেয়। সাধারণ মানুষের কাছ থেকে সংযোগ দেয়া, বিভিন্ন প্রজেক্টের নামে মটর দেয়া সহ নানান ভাবে কাড়িকাড়ি টাকা কামিয়েছেন লিটন।

তার অনিয়ম দূর্নীতির খবর পত্রিকা সহ টিভি চ্যানেলে প্রকাশ পায়। তৎকালীন ডিজিএম জহুরুল ইসলাম লিটনকে বরখাস্ত করে। দীর্ঘ সময় লিটন বরখাস্ত ছিল। সে সেচ্ছাসেবক লীগ নেতা হওয়ার পর ওই সময় কাজে যোগদান করতে পারেনি।

কিন্তু গত জুলাই গণঅভ্যুত্থানের পর আ”লীগ সরকারের পতনের পরপরই কামারগাঁ ইউপির বিএনপির নেতাদের মাধ্যমে ও ডিজিএম হিসেবে রেজাউল করিম খান যোগদানের পর লিটনকে কাজে বহাল করা হয়। পূর্বের রুপে টাকা আদায় শুরু করে লিটন। তার ভাইও অফিস কে না জানিয়ে মিটারের যাবতীয় কাজ করার কারনে ওই সময়ের ডিজিএম জহুরুল ইসলাম থানায় মামলা করেছিলেন। সেটিও ধামাচাপা পড়ে রয়েছে।

সেচ্ছাসেবক লীগ নেতা লিটন জানান, আমি বরখাস্ত ছিলাম সালামকে সংযোগ দেয়ার জন্য টাকা নেয়া হয়নি। তার বাড়ি বিদ্যুৎ কাজ করেছে বুলবুল। সে নিতে পারে। সালাম বলেছে লিটন ৮ হাজার টাকা নিয়েছে এবং একটি চিঠি দিয়ে ৪৯ হাজার টাকার দাবি করেছিলেন জানতে চাইলে তিনি জানান, এসব আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।

বুলবুলের কাছে টাকার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সালামের কাছ থেকে কে টাকা নিয়েছে সবাই যানে। লিটন আমার সাথে শক্রতা শুরু করেছে। আমি টাকা নিলে তো সালাম আমার নাম বলত। আর আমার এধরনের কোন রিপোর্ট কেউ দিতে পারবে না। আমি লিটনের সাথে মোবাইলে কথা বলে দেখছি।
পরে বুলবুল মোবাইলে জানান লিটন আমার ফোন ধরছেনা।

তানোর পল্লী বিদ্যুৎ সমিতির (ডিজিএম) রেজাউল করিম খান জানান, জহুরুল ইসলাম লিটন টাকা আদায় করে থাকলে প্রমান সগ্হ লিখিত অভিযোগ দিতে হবে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রমানিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পর ব্যবস্থা গ্রহণ করা যাবে। আর বিদ্যুৎ সংযোগ দেয়ার কোন প্রকল্প নেই।

কেউ নিতে চাইলে আবেদন করতে হবে। আবেদন করার পর টেন্ডার হবে তার পর কয়টা পোল লাগবে সে সব বিষয়ে ঠিকাদার বলতে পারবে। লিটন টাকা নেওয়ার পর ফেরতও দেয়নি সংযোগও দেয়নি কি ব্যবস্থা গ্রহণ করবেন প্রশ্ন করা হলে আগের মত প্রমান দিতে হবে উমুক দিতে হবে বলে দায় সারেন তিনি।