ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বর্তমান গতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তারা ছয় মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম।
আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সিকে এ কথা বলেন।নাইনি জানান, এখন পর্যন্ত ইরান মূলত ‘প্রথম ও দ্বিতীয় প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
তবে আগামী দিনগুলোতে ‘উন্নত ও তুলনামূলক কম ব্যবহৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হবে বলে তিনি উল্লেখ করেন।