আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসুচি পালিত হয়।
রোববার সকালে (৮ মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদি।
সহকারি কমিশনার (ভুমি) মো. সাব্বির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা শিউলি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামাণিক, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাজহারুল ইসলাম. জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে ৬টি কিশোর-কিশোরী ক্লাবে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ী ১ম, ২য় ও ৩য়সহ ১৮ জন বিজয়ী প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।