বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, মাগুরা জেলা কমিটির আয়োজনে আজ “নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা কর্মসূচি ২০২৬”-এর আওতায় দর্জি প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।গতকাল রবিবার ৯ মার্চ নারীর ক্ষমতায়ন ও তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মাগুরায় বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা বিভাগীয় কমিটির সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত হয়। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীদের অর্থনৈতিক মুক্তি অপরিহার্য। দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে এই দর্জি প্রশিক্ষণ তাদের নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
অনুষ্ঠানের মূল হাইলাইটস: কর্মসূচির নাম: নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা কর্মসূচি ২০২৬। প্রধান কার্যক্রম: অবহেলিত ও দুস্থ নারীদের মাঝে বিনামূল্যে দর্জি প্রশিক্ষণ প্রদান এবং সেলাই মেশিন বিতরণ।
আয়োজক: বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, মাগুরা জেলা শাখা। সহযোগিতায়: বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা বিভাগ।
অনুষ্ঠানে মাগুরা জেলা কমিটি ও খুলনা বিভাগীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন সমাজ সেবক মাসুদ হাসান খান কিজিল। তারা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারেন এ উদ্দেশ্যে এ সহায়তা করা হয়।