ঈদের দিন দুপুর ১টায় প্রচারিত হবে বাংলা সিনেমা তান্ডব (ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার)। তাণ্ডব ২০২৫ সালের একটি বাংলাদেশি অ্যাকশন চলচ্চিত্র, গল্প রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। চলচ্চিত্রটির কাহিনি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

তান্ডব ছাড়াও ঈদে থাকছে আরো ১৩টি বাংলা সিনেমা-

ঈদের দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর পরিচালনায় বাংলা সিনেমা ওমর, অভিনয় করেছেন শরিফুল রাজ, দর্শনা বণিক। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে রাহমান রাফির পরিচালনায় বাংলা সিনেমা সুড়ঙ্গ, অভিনয় করেছেন আরফান নিশো, তমা মির্জা এবং দুপুর ১টায় প্রচারিত হবে জয়দ্বীপ মুখার্জী বাংলা সিনেমা শিকারী, অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী, সব্যসাচি। ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে দীপংকর দীপন এর পরিচালনায় বাংলা সিনেমা অন্তর্জাল, অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন এবং দুপুর ১টায় প্রচারিত হবে রায়হান রাফির পরিচালনায় বাংলা সিনেমা তুফান, অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী। ঈদের চতুর্থ দিন সকাল ৯টায় প্রচারিত হবে চয়নিকা চৌধুরী পরিচালনায় বাংলা সিনেমা প্রহেলিকা, অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শবনম বুবলি এবং দুপুর ১টায় প্রচারিত হবে জয়দ্বীপ মুখার্জীর পরিচালনায় বাংলা সিনেমা নবাব, অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, রজতাভ দত্ত। ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় প্রচারিত হবে শামীম আহমেদ রনির পরিচালনায় বাংলা সিনেমা ধ্যাততেরিকি, অভিনয় করেছেন আরেফিন শুভ, নুসরাত ফারিয়া এবং দুপুর ১টায় প্রচারিত হবে কাজী হায়াৎ এর পরিচালনায় বাংলা সিনেমা বীর, অভিনয় করেছেন শাকিব খান, শবনম বুবলী। ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে রেজা লতিফ এর পরিচালনায় বাংলা সিনেমা মা বাবার স্বপ্ন, অভিনয় করেছেন মান্না, অপু বিশ্বাস এবং দুপুর ১টায় প্রচারিত হবে সাকিব সনেট এর পরিচালনায় বাংলা সিনেমা নোলক, অভিনয় করেছেন শাকিব খান, ববি। ঈদের সপ্তম দিন প্রচারিত হবে আরিফ মাহমুদ এর পরিচালনায় বাংলা সিনেমা খেয়া ঘাটের মাঝি, অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূর এবং দুপুর ১টায় প্রচারিত হবে এফ আই মানিক এর পরিচালনায় বাংলা সিনেমা মায়ের হাতে বেহেস্তের চাবি, পরিচালনা:, অভিনয়: শাকিব খান, অপু বিশ্বাস।