ঝিনাইদহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে অগ্নিকা- ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ কামরুজ্জামান, অধ্যক্ষ নাহিদা আক্তার, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তানভির হাসান, আমিন উদ্দিন প্রমুখ। মহড়ায় অগ্নিকা- ও ভূমিকম্পের মতো দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।