সমাজের উন্নয়নে আমরা সব সময় সকলের পাশে ” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর ইয়াং স্টার ক্লাবের আত্মপ্রকাশ করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে উপজেলার লতিফপুর বাগানবাড়ি এলাকায় ওই ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় সর্ব সম্মতিক্রমে রাকিব আহম্মেদকে সভাপতি ও আফসার খাঁনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি আরিফুল ইসলাম ও ছবুর মিয়া, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, রতন মিয়া ও একরামুল হাসান রনি, সাংগঠনিক সম্পাদক রকি মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আশিক খান ও আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ উজ্জল হোসেন, সহ কোষাধ্যক্ষ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আজীম, সহ দপ্তর সম্পাদক গোলাম রাব্বি, প্রচার সম্পাদক রমজান আলী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান রিপন, আইন বিষয়ক সম্পাদক নাসরিফ খান রাতুল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক সাজেদুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সানজিদ বিন সাইম, সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক তৌফিক ওমর। সভায় উপস্থিত ছিলেন ওই ক্লাবের সদস্য বৃন্দসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।