দিনাজপুরের হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের নিয়ে জামায়াতের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার হিলিবাজারস্থ মার্টিন চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। উপজেলা জামায়াতে আমির আমিনুল ইসলামের সভাপত্বি ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা জামায়াত আমির আনোয়ারুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সজলিসে সূরা সদস্য এবং জেলা জামায়াত সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামূল হক, দিনাজপুর জেলা জামায়াত সহ সেক্রেটারী সাইদুর রহমান সৈকত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম শাহীন, সহ-সভাপতি এরফান আলী, সাবেক উপজেলা মাজায়াতে আমির মান্নান, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির সহ অনেকে। এসময় দেশ,জাতী ও মুসলিম উম্মাহের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।