রাজশাহীর তানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মুন্ডুমালা পৌর সদরের সাতপুকুরিয়া গ্রামের আব্দুল মালেকের বাড়িতে মর্মান্তিক আগুন লাগার ঘটনাটি। আগুনে তার ৬টি গরু মারা গেছে।
আগুন লাগার পর স্থানীয়রা ৯৯৯ কল করলে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের কর্মীদের একান্ত প্রচেষ্টা ও গ্রামের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই মালেকের গোয়ালে থাকা ৬ টি গরু পুড়ে মারা যায় এবং আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে করে তার প্রায় ৫ লাখ টাকার অধিক ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস তানোর স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, ৯৯৯ কলের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ¡ $ পাত হতে পারে।