দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বানের মধ্যে ঝিনাইদহ জেলা শহরে একটি কাঠাল গাছে আলোকসজ্জা করাকে কেন্দ্র করে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শহরের এইচএসএস সড়কের জনতা ব্যাংকের সামনে দক্ষিণ পার্শ্বে একটি ধরন্ত কাঠাল গাছে আলো
দিয়ে সাজানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত এলাকাবাসী ও সুশীল সমাজের উদ্যোগে সেখানে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তাগণ বলেন, যখন সাধারণ মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সচেতন করা হচ্ছে, তখন এ ধরনের অপ্রয়োজনীয় আলোকসজ্জা বিদ্যুৎ অপচয়ের সামিল।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ সাইদুর রহমান, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদুল আলম লালু, সমাজকর্মী আতিয়ার রহমান, সাংবাদিক এরশাদ আলী, আজিজুর রহমান সালাম, আব্দুর রহমান প্রমুখ।
বক্তাগণ দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ করার দাবি জানান।