ছবিটি মূলত পরিবার, বন্ধুত্ব, পিতৃত্বের দায়িত্ব এবং আত্মবিশ্বাসের বার্তা দেয়। হাস্যরসের মাধ্যমে দেখানো হয়েছে যে ভালোবাসা ও একতা থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। সিনেমায় চার্লি হিন্টন গ্রীষ্মের ছুটিতে বাচ্চাদের জন্য একটি সামার ক্যাম্প চালু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু জরাজীর্ণ ক্যাম্প ও অভিজ্ঞতার অভাবে সে নানা সমস্যায় পড়ে। পাশের প্রতিদ্বন্দ্বী বিলাসবহুল ক্যাম্প তাদের ব্যর্থ করতে চায়। শেষ পর্যন্ত চার্লি তার বাবার সাহায্যে সব বাধা কাটিয়ে ক্যাম্পকে সফল করে তোলে এবং পরিবার ও দলগত কাজের গুরুত্ব বুঝতে শেখে। চোখ রাখুন দীপ্ত টিভিতে।