কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি সংগঠন নারী এসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ- নারীর আয়োজনে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নারী সংগঠনের হলরুমে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্ট ফান্ড এর অর্থায়ানে এবং সম্প্রতি এইড ফাউন্ডেশনের সহযোগিতায় কমিউনিটি এ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস এন্ড নেটওয়ার্কিং প্রজেক্ট নিয়ে এ ক্যাম্পেইন উলিপুর প্রেসক্লাবের সভাপতি মওলানা মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

নারীর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের মূল প্রতিপাদ্য উপস্থাপনের পর ক্যাম্পেইনে অংশ গ্রহণকারী সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, আসলাম উদ্দিন আহমেদ, ফয়জার রহমান রানু, আবুল কালাম আজাদ, নুরুজ্জামান সরকার, আলহাজ্ব নূরবক্ত মিয়া, সহিদুল আলম বাবুল, লক্ষণ সেন গুপ্ত, মোন্নাফ আলী, মনজুরুল হান্নান প্রমুখ।

ফারিদা ইয়াসমিন জানান, এ প্রকল্পের আওতায় জলবায়ু নিয়ে কাজ করা হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ এলাকার , নারী,ও কিশোরী মেয়েরা, স্থানীয় নারী নেতৃত্বাধীন সিভিল সোসাইটি, স্থানীয় প্রশাসন, প্রতিবন্ধী নারী এবং অন্যান্য জাতিগোষ্ঠীর নারী নিয়ে মূলতঃ কার্যক্রম। তিনি এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

ক্যাম্পেইনে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা ও জনগনকে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রানীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।