গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা ধোপাডাঙ্গা ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির চাল নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড সদস্যদের বিরুদ্ধে সরকারি বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা মোঃ মজিদ মিয়া (কোণা), পিতা: মৃত আব্দুল জলিল-এর বাড়ি থেকে ভিজিএফ কর্মসূচির ৭২ বস্তা চাল (প্রায় ৪ মেট্রিক টন ৩৮৬ কেজি) জব্দ করেন এলাকাবাসী।

অভিযোগ রয়েছে, এসব চাল ঈদ উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছিল।

চাল জব্দ করার পর স্থানীয় জনগণ বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকে অবহিত করেন। পরে প্রশাসনের নির্দেশনার অপেক্ষায় জব্দকৃত চাল সাময়িকভাবে স্থানীয় ওয়ার্ড সদস্যের বাড়িতে আমানত হিসেবে সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের মাঝে সরকারি বরাদ্দের চাল সঠিকভাবে বিতরণের দাবি জানান তারা।

এ বিষয়ে মহিলা সদস্য বিলকিছ বেগম বলেন, “এই চাল চুরির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি চাই প্রকৃত দোষীকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।

অন্যদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, “ভিজিএফ চাল বিক্রির বিষয়টি আমার জানা নেই।উক্ত ইক্ত বিতারণে সংশ্লিষ্ট রিলিফ অফিসার মোঃআশরাফুল আলম পরিষদে উপস্থিত থেকে তিনি,সচীবও চেয়ারম্যানের রুমে খোশগল্পে মগ্ন ছিলেন।

এদিকে উদ্ধার কৃত চাউল এর আইনগত ব্যবস্হা সম্পর্কে জানতে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি ‘কে ফোন করাহলে তাকে পাওয়া যায়নি।