নীলফামারীর সৈয়দপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শহরের গোলাহাট রেল কোয়ার্টারের বাসস্থান থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

গোলাহাট রেলকলোনি বাসী জানায়, ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগের সাথে তার স্ত্রী শামিমা আক্তারের প্রায় সময় ঝগড়াঝাটি লেগেই ছিল । গতকাল কথা কাটাকাটির জের ধরে ঘরে থেকে দরজা বন্ধ করে দেয়। এরপর দিনই ঘরের দরজা ভেংগে তার মরদেহ উদ্ধার করা হয়।

সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সুত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে ছাত্র লীগের সাবেক সভাপতি সোহাগের ভাবি মনি আক্তার নামের এক মহিলা মৃত্যু সামিমা আক্তারকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা বলেন শামিমা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে সত্য কিন্তু মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারীর মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট এলেই এটি হত্যা নাকি আত্মহত্যা তার সত্যতা বেড়িয়ে পরবে বলে জানান তিনি।