নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্লাবন হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাত প্রায় ১১টায় শহরের ওয়াবদা মোড় এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, প্লাবন হোসেন ওয়াপদা মোড় থেকে মোটরসাইকেল যোগে তার বাড়ি কামারপুকুর ইউনিয়নে ফিরছিলেন। ওইসময় দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত প্লাবন হোসেনের বাবার নাম ইয়াসিন আলী বলে জানা গেছে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্র্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকেও আটক করেছেন এলাকাবাসী। তবে চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।