বগুড়ার নন্দীগ্রামে ঈদ উপলক্ষ্যে প্রায় চার শতাধিক সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন উপজেলার চাকলমা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা এনামুল হক।
তার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ঈদ সামগ্রী বিতরনের উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর। এসময় সুবিধা ভোগীদের হাতে লাচ্ছা, সেমাই, চিনি, পোলাওয়ের চাল ও গুড়া দুধ তুলে দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক বাব্,ু আব্দুল হান্নান, অভিভাবক সদস্য নুরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী, বিএনপির নেতা ফটিক হোসেন, মুন্টু মিয়া, মিলন হোসেন, সাদিক সরকার ও আব্দুল আলীম’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা এনামুল হকের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন হতদরিদ্র নিম্ন আয়ের মানষেরা।