বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাসান (২৬) নামের এক কসাই ও মাংস ব্যবসায়ীকে ২০ হাজার জরিমানা করা হয়েছে। অসুস্থ গরু জবাই করার অপারধে এ জরিমানা করা হয়।
আজ শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে উপজেলার ওমরপুর হাটে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অসুস্থ গরু জবাই করার অপারধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে কসাই ও মাংস ব্যবসায়ী হাসান’কে ২০ হাজার জরিমানা করা করা হয়। একই সঙ্গে জবাইকৃত পশু বিনষ্টপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকত কল্পনা রানী। এসময় নন্দীগ্রাম থানা পুলিশ সহযোগিতা করেন।
এছাড়াও অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনও পরির্দশন করা হয়। সেখানে জ্বালানী তেলের মজুদ, বিক্রয় ও ব্যবস্থাপনা মনিটরিং করা হয়। এসময় ফিলিং স্টেশন মালিকদের জ্বালানী তেলের মজুদের হিসাব সঠিকভাবে সংরক্ষণ ও অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।
এতথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, প্রত্যেক ব্যবসায়ীর আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।