পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।

শুক্রবার (২০ মার্চ) উপজেলার বুড়ইল ইউনিয়নে নিজ বাসভবনে তিনি এ সহায়তা বিতরণ করেন। এসময় বিভিন্ন এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষ উপস্থিত হয়ে এই সহায়তা গ্রহণ করেন।

অর্থ বিতরণকালে এমপি মোশারফ হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমার ব্যক্তিগত উদ্যোগে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা চাই, সমাজের সব মানুষকে সঙ্গে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।

এসময় তার ছোট ভাই জামাল হোসেন, চাচা নাছির উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী এবং বুড়ইল ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।