মোঃ মশিউর রহমানের রচনা এবং সহিদ উন নবীর পরিচালনায় ৭ পর্বের ঈদ ধারাবাহিক নাটক ”মুস্কিল আহসান কম্পানি”।

গল্প সংক্ষেপ- তিন বন্ধু নাইম, সুমন, রাসেল। তিনজনেই জীবনে ব্যার্থ। নাইম বিসিএস দিতে দিতে শেষ বার দিয়ে ফেলেছে আর দিতে পারবে না। সুমন বিদেশ যেতে চেয়েছে। কিন্তু টাকার অভাবে যেতে পারে নি। আর রাসেল সৎ বাবার সংসারে একটা বোঝা।

তিনজনেই প্রতিদিন একটা জায়গায় বসে আড্ডা দেয়। রঙ্গিন পানি খেয়ে চোখের পানি আড়াল করে। কিন্তু জীবন যেখানে সেখানেই থাকে। একদিন রাসেল বলে অনেক হয়েছে আর না। তারা নতুন কিছু করবে।

নাইম আর সুমন জানতে চাইলে কি করবে। রাসেল মানুষের মুস্কিল আহসান করবে। পৃথিবীতে মানুষেরা মুস্কিলের শেষ নাই সবাই মুস্কিলে আবদ্ধ সেই মুস্কিল থেকে পরিত্রান পেতে কত টাকা মানুষ খরচ করে কেউই দুক্ষ নিতে চায় না। সবাই চায় সুখ।

একমাত্র মুস্কিল আহসান কোম্পানিতে মানুষ আসবে তারা বিভিন্ন ভাবে তদবির করে সাফল্য নিয়ে আসবে।মানুষ্কে সুখি করবে। যাভাবা তাই তারা অফিস খুলে বসে। মুস্কিল আসান সেন্টার।

যাবতীয় সমস্যার সমাধান এক ছাদের নিচে। কারোর জমি বেদখল জমি উদ্ধার করা থেকে স্বামী স্ত্রীর অমিল সব কিছুই তারা করে। নিজেরা না পারলে অন্যখান থেকে এক্সপার্ট হায়ার করে আনে। এই নতুন কন্সেপ্ট মানুষের মধ্যে সাড়া ফেলে দেয়।

তাদের প্রথম এসাইনমেন্ট হয় এক ব্যাবসায়ীর স্ত্রীর পেছনে গোয়েন্দাগীরি করা। তিন বন্ধুর মধ্যে নাইম সবচেয়ে সুদর্সন নাইম সেই ব্যাবসায়ীর স্ত্রীর সাথে বন্ধুত্ব করে।

এক পর্যায়ে দুইজনের লটর পটর এমন জায়গায় চলে যায় যে সেই ব্যাবসায়ীর স্ত্রী ব্যাবসায়ীকে ছেড়ে নাইমের বাসার সামনে এসে অনশন করে। এমনিতেই নাইয়েমের বাসায় নানান ঝামেলা নাইমের বাবা নাইমকে ত্যাজ্য করে। আরেক ক্লায়েন্ট আসে মনের মানুষকে বশে আনার জন্য,এক কবিরাজের কাছ থেকে সুমন স্পেশাল পান এনে সেই ক্লায়েন্ট কে দেয়।

কিন্তু ক্লায়েন্ট সেই পান তার বয়ফ্রেন্ড কে খাওয়াতে পারে না বয়ফ্রেন্ডের দাদা খেয়ে ফেলে। এখন বয় ফ্রেন্ডের দাদা তাকে বয় ফ্রেন্ডের দাদী বানানোর জন্য হন্যে হয়ে ঘুরছে।এইরকম নানা রকম নানান রঙ ঢং এর ক্লাইন্ট তারা পায়৷ অবশেষে তাদের জীবনে আসে তমা নামের এক সুন্দরী নারী।

এবার আসলে মুস্কিল আহসান কম্পানী নিজেরাই মুস্কিলে পড়ে যায় কারন ফুল একটা আর এই ফুলের মালি ৩ জন। কে কিভাবে কেমন৷ করে এই ফুল তমা কে পটাবে তার জন্য প্রতিযোগিতায় নেমে পড়ে।বন্ধু হয়ে যায় শত্রু। মুস্কিল আহসান কম্পানীর সবাই এখন নিজেরাই মুস্কিলে৷ কে তাদের বাচাবে কে তাদেরকে মুস্কিল থেকে বাচাবে।

বিভিন্ন চরিত্রে অভিনয়ে – শামিম হাসান সরকার , আনিকা কবির শখ , চাষী আলম, অনিক, সিয়াম নাসির, রেশ্মি, রকি খান, মিম, আয়েশা সহ অনেকে। নাটকটি প্রচার হবে আরটিভিতে, দেখবেন ঈদের ৭ দিন ।