মাগুরার জাগলা এইচ.এম. হাই স্কুলে “স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে” শ্লোগানে হীরকজয়ন্তী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী, এমপি, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষক নিয়োগে মেধার মূল্যায়ন করতে হবে। কোন স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ দেয়া হবনা। মেধাবী শিক্ষক মেধাবী ছাত্রের মেধার বিকাশ ঘটাতে পারে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।
তিনি গত ১৮ বছরের স্বৈর শাসকের মত শিক্ষাকে গুরুত্বহীন করা যাবেনা। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মনোয়ার হোসেন খান মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১ । বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ওবায়দুর রহমান সচিব, শিল্প মন্ত্রণালয়। মোঃ মফিদুর রহমান সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সম্মানিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, আলী আহম্মদ, প্রশাসক, মাগুরা জেলা পরিষদ। মেহেরুন্নাহার, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর।
অন্যান্য অতিথিবৃন্দ, মোঃ আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মাগুরা জেলা বিএনপি। মোঃ ফারুকুজ্জামান ফারুক, যুগ্ম-আহ্বায়ক, মাগুরা জেলা বিএনপি। খান হাসান ইমাম সুজা, যুগ্ম-আহ্বায়ক, মাগুরা জেলা বিএনপি।
সভাপতিত্ব করেন, এ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন, পিপি, জজ কোর্ট মাগুরা। সভাপতি, হীরকজয়ন্তী অনুষ্ঠান আয়োজক কমিটি-২০২০ মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল, প্রধান শিক্ষক, জাগলা এইচ.এম. হাই স্কুল।